শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে মো. ইউসুফ (২৪) নামে এক যুবককে চুরি যাওয়া মোবাইলসহ আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের ৪র্থ তলার ৩০৪ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে।
আনসার সূত্রে জানা যায়, ৩০৪ নম্বর কেবিন থেকে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়ার পর হাসপাতালের আনসার টহল টিম তাৎক্ষণিকভাবে তৎপর হয়। অভিযোগের ভিত্তিতে টহল টিম হাসপাতালের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন মো. ইউসুফকে দেখতে পেয়ে আনসার সদস্যরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে হাসপাতালের ৪র্থ তলার ভেতর থেকে চুরি যাওয়া মোবাইলসহ তাকে আটক করা হয়। এ সময় আশপাশের লোকজনও ঘটনাস্থলে জড়ো হয়ে যায়।আটকের পর আনসার সদস্যরা ইউসুফকে দ্রুত ক্যাম্প হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মোবাইল চুরির ঘটনার সত্যতা পাওয়া যায় বলে আনসার সদস্যরা জানান।পরে বিষয়টি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষের
নির্দেশক্রমে আটক যুবক ও উদ্ধার করা মোবাইল ফোন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট আনসার ক্যাম্পের ইনচার্জ (পিসি) মো. ইসমাইল উদ্দিন (আইডি-৫৬২৩৫)। অভিযানে তার সঙ্গে ছিলেন এপিসি মো. মিজানু(আইডি-১৪৬৯৯)। আটক যুবকের পরিচয় আটক মো. ইউসুফের বয়স ২৪ বছর। তার পিতার নাম মো. হোসেন। তার ঠিকানা—গ্রাম: চরসময়, ডাকঘর: চরসময়, উপজেলা: ভোলা, জেলা: ভোলা। হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে আনসার সদস্যদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ