রংপুর সিটি কর্পোরেশনে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান
রংপুর সিটি কর্পোরেশনে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন (দর্জি বিদ্যা) শীর্ষক ২৫দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। আজ(১৬-১০-২১) শনিবার ৩০জন প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাইকার সিটি গভারন্যান্স প্রজেক্ট (সিজিপি) এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) সহযোগিতায় রংপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন শাখার ব্যবস্থাপনায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র সিজিপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ রবিউল ইসলাম ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম ইল হক প্রমূখ।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ গত ২৫শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত চলেন। এ প্রশিক্ষণে প্রায় ৩০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ