ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রংপুর মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৬-১০-২০২১ বিকাল ৫:১১

করোনা মোকাবেলায় অসামান্য অবদানের জন্য অ্যানেসথেসিয়া চিকিৎসকদের সম্মান জানিয়ে রংপুর মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালিত হয়েছে। আজ(১৬-১০-২১)শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। বক্তৃতা করেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সদরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ অ্যানেসথেসিওলজিস্ট সোসাইটি রংপুরের সভাপতি অধ্যাপক ডাঃ সহিদুর রহমান। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এদিকে করোনা মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সরঞ্জাম প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা নোরা হেলথ। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে ১০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ৫টি হাইফ্লো ন্যাজাল কেনুলা, ১ হাজারটি নন-রিব্রিদেবল অক্সিজেন মাস্ক, ১’শটি পালস অক্সিমিটার, ১০টি গ্লুকোমিটার ওয়ান কল প্লাস মেশিন, ৫’শটি ফেসশিল্ড, ১’শটি হাই-ফ্লো ক্যানুলা সেট, ৫০ বক্স হ্যান্ড গ্লাভস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবীর হাতে তুলে দেন নোরা হেলথের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আরেফিন আমল ইসলাম। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, গাইনী এন্ড অবস, পেডিয়াট্রিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখেন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ