ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ব্যতিক্রমী বিয়ে

গান-বাজনা নয়, কোরআন খতমের মাধ্যমে বিয়ে


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-১০-২০২১ বিকাল ৬:১৩
গান-বাজনা বাজিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ বিয়ে- এটা আমাদের সমাজের পরিচিত  চিত্র কিন্তু মুসলিম বর-কনে হিসেবে একটা বিয়ের অনুষ্ঠান কেমন হবে- এটা নিয়ে আমরা ভাবি না। তবে এবার চিরাচরিত ওই নিয়ম ভেঙে গান-বাজনার বদলে বিয়েতে পবিত্র কোরআন খতমের আয়োজন করে প্রশংসায় ভাসছেন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মোহাম্মাদ ইয়াসিন আল আরাফাত।
 
 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ার পরে সবাই ব্যতিক্রমী এ আয়োজনের জন্য তাকে শুভ কামনা জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে,  বৃহস্পতিবার (১৪ই অক্টোবর)  তার বিয়ের আগের দিন হলুদ সন্ধ্যার বদলে কোরআন খতমের আয়োজন করেন তিনি।আগের দিন বাঘারকান্দী মহিলা মাদরাসার মাঠে স্থানীয় হাফেজ সাহেবরা বিকেলে প্রায় তিন ঘণ্টা পবিত্র কোরআনে কারিম তিলাওয়াত করেন। এরপর বিবাহ উপলক্ষে একটি ওয়াজ মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।
 
 মোহাম্মাদ ইয়াসিন আল আরাফাত উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাঘারকান্দী গ্রামের আলহাজ ওবাইদুর রহমানের ছেলে। শুক্রবার  তার বিবাহ অনুষ্ঠিত হয়। 
 
ব্যতিক্রমী বিয়ের এ আয়োজনের ব্যাপারে মোহাম্মাদ ইয়াসিন আল আরাফাত বলেন, মুসলিম হলেও আমাদের বিয়ে ইসলাম মেনে হয় না। অপসংস্কৃতি রোধে ও আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি এই আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, বিয়েতে যদি ইসলামি রীতি-নীতি পরিপালিত হয় তাহলে ভবিষ্যত দাম্পত্য জীবনও সুখের হবে। আমি সবার কাছে দোয়া চাই এবং সবাইকে ইসলামি আদর্শ মেনে বিয়ে করার আহবান জানাই।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা