ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ২:১৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দুই নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া করেন ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।কর্মসূচিতে ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা.
খালেকুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।
এ সময় ড্যাবের সহ-সভাপতি ডা. রুস্তম আলী মধু, ডা. তালুকদার আয়াশ ও ডা. শামসুল আলম; যুগ্ম মহাসচিব ডা. আবু নাসের, ডা. ফারুক আহমেদ, ডা. শহিদুল হক রাহাত, ডা. শেখ আতিকুর রহমান ও ডা. জাফর উপস্থিত ছিলেন।এ ছাড়া ড্যাবের সহ-প্রচার সম্পাদক ডা. মো. ইকরামুল ইসলাম সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. পাভেল ও ডা. আব্দুর রাজ্জাক রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ হৃদয়, ডা. ফকির ওয়ালিদ সাহ উপল, সহ-দপ্তর সম্পাদক ডা. ঈশাদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক ডা. গোলাম মাহমুদ সুহাশ ও ডা. দীপ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে আরও ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ডা. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. হাসান, ডা. সম্রাট ও ডা. নূরনবী ইসলাম নয়নসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি আনুগত্যের প্রকাশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর মাজারে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি সংগঠনটির রাজনৈতিক অবস্থান এবং বিএনপির নেতৃত্বের প্রতি তাদের আনুগত্যের বিষয়টি নতুন করে সামনে এনেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক ঐক্যের চিত্রও ফুটে ওঠে।

এমএসএম / এমএসএম

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি