স্বাস্থ্যমন্ত্রী বরাবর অভিযোগ,ভুয়া ব্যাচ নম্বর দিয়ে রিপোর্ট প্রদান
বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা
দেশব্যাপী নকল ও জীবন রক্ষাকারী ভেজাল ঔষধে বাজার সয়লাব। রাজধানীসহ বড় শহরগুলোর চেয়ে গ্রামাঞ্চলে ভেজাল ও নকল ওষুধ বেশী বিক্রি হয়। ঔষধের এই নৈরাজ্য নিয়ন্ত্রণে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঔষধ বিক্রেতাদের দাবি, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের তৎপরতা চোখে পড়ে না, নকল ও ভেজাল ঔষধ প্রস্তুতকারী ও বিক্রেতাদের কাছ থেকে একশ্রেণির অসাধু কর্মকর্তারা নিয়মিত মাসোয়ারা পাচ্ছেন। এ কারণে ভেজাল ও নকল ঔষধসামগ্রী উৎপাদন ও বাজারজাত দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল ঔষধ উৎপাদন, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । উক্ত কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে এবং ভেজাল ঔষধ সেবনের ফলে তারা সঠিক ও কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে। একই সঙ্গে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫/৫/২০২৬ ইংরেজি তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তর ৭৮ বগুড়া রোড, জেলা কার্যালয় বরিশালের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা বরাবর লিখিত অভিযোগে,স্কয়ার কোম্পানির Zimax-500 ও একমি কোম্পানির Monas-10 নকল ঔষধের স্যাম্পল প্রদান করলেও (রিসিভ কপি সংরক্ষিত) নকল ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সিন্ডিকেটের সাথে আঁতাত করে, অভিযোগের ছয় দিন পরেই ১১/৫/২০২৬ ইং তারিখে স্মারক নং-জেকা/ঔপ্র/বরি/২৬/৩৩৮ মোঃ শরিফুল ইসলাম মোল্লা সহকারী পরিচালক জেলা কার্যালয়,ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল স্বাক্ষরিত, ঔষধের ব্যাচ নম্বর পরিবর্তন করে দিয়ে মিথ্যা রিপোর্ট বাদীর কাছে প্রেরণ করা হয়েছে । অভিযোগ পত্রে জিম্যাক্স-৫০০ ব্যাচ নম্বর উল্লেখ করা ছিল-4L03723 এবং মোনাস-১০ এর ব্যাচ নম্বর-T4071046 উল্লেখ করা ছিল কিন্তু কিন্তু ভুয়া রিপোর্টে জিম্যাক্স-৫০০এর ব্যাচ নম্বর-230625 এবং মোনাস-১০ এর ব্যাচ নম্বর- 2025 উল্লেখ করা হয়েছে । ভুয়া রিপোর্টে আরো উল্লেখ ছিল জিমাক্স- ৫০০ নমুনাটি সন্তোষজনক এবং মোনাস-১০ নমুনাটির ফলাফল সন্দেহজনক ।
মিথ্যা রিপোর্ট দিয়ে, নকল ঔষধ প্রস্তুত কারী সিন্ডিকেটের সাথে, আঁতাত করে সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বাদী জানান । ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত ফরম THE BENGAL DRUGS RULES, 1946 FORM 5 রিসিভকৃত ঔষধের ব্যাচ নম্বরের সাথে রিপোর্টের যে ব্যাচ নম্বর দেয়া হয়েছে তার কোন মিল নেই।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ মনির হোসেন বলেন, গত ১৫-০৪-২০২৬ ইং তারিখে জুবায়ের হাসানের মাধ্যমে নকল ঔষধের ব্যবসা করার অফার পাই, অফার পাওয়ার পরে ঔষধের সাম্পল হাতে আসে । স্কয়ার কোম্পানির জিম্যাক্স-৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০। যার গায়ে লেখা মুল্যের উপর 40% ক্রেতাকে ডিসকাউন্ট দেওয়া হয় । ঔষধ দুইটি বানানো হয় পটুয়াখালীর বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে বলে জানতে পারি,যার মালিক আল-আমিন । পরবর্তীতে আমি পটুয়াখালী থেকে ঢাকায় এসে একমি কোম্পানি ও স্কয়ার কোম্পানিতে লিখিত অভিযোগ জানাই এবং মন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করি । মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয় । কয়েকদিন পরে বরিশাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা আমাকে ফোন দিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য বলেন । এবং আমি তার নিকট নকল ঔষধ গুলো সাম্পল হিসেবে দিয়ে আসি । সেই সাথে ঔষধ গুলো কোথায় তৈরি হয় সেগুলো জেনে নেন এবং পটুয়াখালীর ঔষধ সুপারভাইজার সুমন বিশ্বাসকে জানান । সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা তাদের সঙ্গে আঁতাত করেছে বুঝতে পেরে আমি পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট বিষয়টি জানাই । জেলা প্রশাসক এর নেতৃত্বে অডিট করা হলেও
তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।
এ বিষয়ে জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লার নিকট ফোনে জানতে চাইলে, তিনি প্রথমে অভিযোগ সম্পর্কে কিছু জানেন না এবং মনির নামে কাউকে চেনেন না বলে জানান । তিনি কোন রিপোর্টও দেননি । কথার একপর্যায়ে তিনি স্বীকার করেন যে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে । প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে সব জানেন বলে জানান । তিনি তার দেওয়া রিপোর্ট সম্পর্কে বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিভাবে কি করেছে সেটা আমি জানি না । হয়তো তিনি ডিজিটাল প্রযুক্তির দোহাই দিয়ে অভিযোগ থেকে বাঁচতে চেয়েছেন ।
এমএসএম / এমএসএম
জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন
জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ
বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা
এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট
বিনিয়োগ ও যাত্রীবান্ধব নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ