জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত থেকে নবনিযুক্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. হালিমা সুলতানা হক, সহকারী পরিচালক রেজওয়ানুর রহমান সোহেল, স্টোর অফিসার মো. জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হোসেন (মিশু) ও মো. হানিফ মিয়া হিসাব রক্ষক।ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানানো হয়।এ সময় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালকের দক্ষ ও গতিশীল নেতৃত্বে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ আরও জনবান্ধব ও সেবামুখী হবে।সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনতে নতুন পরিচালকের নেতৃত্বে সবাই সমন্বিতভাবে কাজ করবেন। রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও
হাসপাতালকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
Aminur / Aminur
উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ
বিমানে ১৪ কেজি স্বর্ণ, আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা
তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ
নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের
কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক
কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব
ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ