ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপ। আহত হোন একাধিক ছাত্রদল কর্মী।

‎শুক্রবার (০৪ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত চলা একে অপরের পাল্টাপাল্টি ধাওয়ায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হোন থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী লাবিব। জানা যায় সে শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের কর্মী।

‎প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টিএসসির সামনে আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সাথে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত ঘটে। এ সময় ছাত্রদলের কর্মীদের দেশিয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যখানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে দেশিয় অস্ত্রসহ এক গ্রুপ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলে ধাওয়া দিলে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এই সময় কয়েকজন পুলিশ সদস্যদের হলের সামনে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

‎‎এর আগে আহ্বায়কের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে সকল অনুসারী নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দাবী করা হয় সেই মিছিল বাঞ্চাল করতেই অপর পক্ষের কয়েকজন কর্মী উস্কে দিতে থাকে।

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, “আমি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলাম না, আমি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি চাই না ক্যাম্পাসে এমন মারামারি অরাজকতা তৈরী হোক। তারা হয়তো স্বার্থসিদ্ধির জন্য এমন ঘটনা তৈরী করছে।”

‎‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ জানান, “আমাদের অবস্থান স্পষ্ট। নিষিদ্ধ ছাত্রলীগের যারা নৈরাজ্য তৈরী করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোন অবস্থায়ই অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরী করতে না পারে তার ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করবো।”

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে ঝামেলা হয়েছিল। তবে আমরা আসার পর এখন পরিস্থিতি শান্ত আছে।”

‎এদিকে বিশ্ববিদ্যালয়ের দুই প্রবেশদ্বারে অতিরিক্ত নিরাপত্তাসহ বিভিন্ন স্থানে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়। এ নিয়ে ইনচার্জ জুলফিকার আলী জানান, “পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি এবং নিরাপত্তা জোরদার করেছি।”

এমএসএম / এমএসএম

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক

বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ

পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু