ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১:২৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। 

রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত হওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তবে মারা যাওয়া ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা করছি। পুলিশ ও আমরা ঘটনাস্থলে আছি। এখনও বিস্ফোরণের কারণ উদঘাটন করা যায়নি। বিস্ফোরণ থেকে ছোট একটা আগুন হয়েছিল তা নির্বাপন হয়ে গেছে। 

তিনি আরও বলেন, এই ঘটনায় দগ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালে নিয়ে গেছেন। সামান্য আহত হয়েছেন একজন তার সঙ্গে বর্তমানে কথা বলছি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, বায়েজিদে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস বিস্ফোরণ। এরপরও ঘটনাস্থলে আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করার পর বিস্তারিত বলতে পারব।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন