ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ১১:২৭

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে লেভেল-৪, সেমিস্টার-১ এর ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে ‘Surgical and Obstetrical Box Distribution Program-2026’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বক্স তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী প্রথম পর্ব সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় পর্ব বেলা ১১টা ৫৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম। তাঁর সমন্বয়ে বিভাগীয় কার্যক্রম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল সরঞ্জাম সরবরাহের আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বক্স তুলে দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ সময় শিক্ষার্থীরা সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, সার্জিক্যাল কিট বক্স গ্রহন করার মধ্যমে সারা বিশ্বের অ্যানিম্যালের চিকিৎসা করার জন্য প্রস্তুত হয়ে গেলা।

আমাদের বিশ্ববিদ্যালয়ের সুদৃষ্টি এই‌ অনুষদের প্রতি রয়েছে। আমরা অনুষদের যে ভেটেরিনারি টিচিং হসপিকাল রয়েছে এটার জন্য নতুন নীতিমালা চালু করেছি। এছাড়াও তোমাদের যে দাবী ছিলো টিএডিএ এটাও আমরা নীতিমালা করেছি। সামনে সিন্ডিকেটে আশা করি পাস হয়ে যাবে। তখন টাকা নাই বলে এটা থেকে কেও আর তোমাদের বঞ্চিত করতে পারবেষা।

থার্ড ল্যাংগুয়েজে সেন্টার, হতে পারে চাইনিজ হতে পারে জাপানিজ, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার। এজন্য আমরা চাচ্ছি আমাদে্য গ্রাজুয়েটরা কিভাবে বিশ্বমানের হবে। তাদের লিডার শিপ ডেপলপড হবে। এটা নিয়ে কাজ করছি। গ্রাজুয়েটদের বিশ্বমানের হিসেবে তৈরি করার জন্য আমাদের এই ল্যাঙ্গুয়েজ সেন্টার।

Aminur / Aminur

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা