ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৪:২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের কাছে ফের স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার পর এবার চার দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, একাডেমিক কার্যক্রম, ধর্মীয় অনুশীলন এবং শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুযোগসহ ক্যাম্পাসের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো—
১. আধুনিক ও মানসম্মত জিমনেশিয়াম স্থাপন
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন জিমনেশিয়াম স্থাপনের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নিয়মিত শরীরচর্চার সুযোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২. কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহে সাত দিন চালু রাখা
শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, গবেষণা, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহের সাত দিন চালু রাখার দাবি জানানো হয়েছে। বিশেষ করে ছুটির দিনেও লাইব্রেরি চালু থাকলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ও গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। 

৩. কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নামাজের স্থান নির্ধারণ
দীর্ঘ সময় লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির ভেতরে অথবা এর সংলগ্ন উপযুক্ত স্থানে একটি নির্দিষ্ট, পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্ত নামাজের স্থান নির্ধারণের দাবি জানানো হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যথাসময়ে নামাজ আদায় করতে পারবেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

৪. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কুল প্রতিষ্ঠা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ স্কুল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, দক্ষ জনবল ও একাডেমিক পরিবেশ কাজে লাগিয়ে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

স্মারকলিপিতে আরও বলা হয়, উল্লিখিত দাবিগুলো শিক্ষার্থীদের ন্যায্য প্রয়োজন, একাডেমিক সুবিধা এবং একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ নিশ্চিত করার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। দাবিগুলোর গুরুত্ব ও বাস্তব প্রয়োজনীয়তা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমূল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা