ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ৪:৫৪

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। এ উপলক্ষে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে সংগঠনটির নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার ওপর আপিল গ্রহণ করা হবে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।
২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও আপিল অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

তফসিল অনুযায়ী, ৪ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য পদে নির্বাচন হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, একজন প্রার্থী একাধিক পদে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর একাধিক পদে মনোনয়নপত্র বহাল থাকলে তার প্রার্থিতা বাতিল হবে।

নির্বাচনি কার্যক্রমের কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে সরকারি বাঙলা কলেজের মিরপুর-১ ক্যাম্পাসের বাকসাস কার্যালয়। প্রধান নির্বাচন কমিশনার মো. আমানুর রহমান রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য