বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সাদা দল’ নামে একটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলাম আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত সমস্যা সমাধান এবং শিক্ষক সমাজের মর্যাদা ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন প্রয়োজন।
কমিটির অন্য সদস্যরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির।
ঘোষণাপত্রে ‘সাদা দল’-কে সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সত্য, ন্যায়, সততা, সাম্য ও ইনসাফভিত্তিক একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ শিক্ষক সমাজ গড়ে তোলাকে সংগঠনটির অন্যতম আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে সহায়ক ভূমিকা পালন করবে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি ও বৈষম্য দূর করে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, উদ্ভাবন এবং দেশি-বিদেশি সহযোগিতার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যও নির্ধারণ করেছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমে পেশাগত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ঘোষণাপত্র অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সদস্যপদ-সংক্রান্ত নীতিমালা নির্ধারণ এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা