ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৩:৫১

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ইংরেজি বিষয়ের প্রভাষক মো. সরোয়ারের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক সই করা এক চিঠিতে ওই শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, মো. সরোয়ারের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের মামলায় আসামি হওয়ার অভিযোগের বিষয়টি উঠে এসেছে। একজন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে অধিদপ্তর।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থি। অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. সরোয়ারের বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা নোটিশের অনুলিপি পিরোজপুরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, মঠবাড়ীয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি বা অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

তিন কর্মদিবসের মধ্যে শিক্ষকের ব্যাখ্যা পাওয়ার পর অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে অধিদপ্তরের নোটিশে জানানো হয়েছে।

aliul / aliul

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা