দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও
বাংলাদেশ জাতীয় দলের একাধিক পেসার উঠে এসেছেন পেসার হান্টের মাধ্যমে। এরমধ্যে রুবেল হোসেন, শফিউল ইসলাম, এবাদত হোসেনরা অন্যতম। এ ছাড়া আরও অনেক পেসারকেই খুঁজে পাওয়া গেছে বিসিবির এই পেসার হান্টের কারণে।
যদিও ফাস্ট বোলার অন্বেষণের এই প্রক্রিয়া গেল কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে। মাস তিনেক আগে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন নিজের অবসর সম্মাননা পাওয়ার দিনে আবারো পেসার হান্ট চালুর আহ্বান জানিয়েছিলেন। তাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের পর্যায়ের আরও অনেক পেসার খুঁজে পাওয়া সম্ভব বলে জানান তিনি।
এবার সেই পথে হাঁটতে যাচ্ছে বিসিবি। তবে শুধু পেসার নয় প্রথমবারের মতো স্পিন হান্টও অনুষ্ঠিত হবে দেশব্যাপী, এমনকি নারী বোলারদেরও সুযোগ থাকছে এই হান্টে অংশগ্রহণের। এবার এই বোলার হান্টের সঙ্গে যুক্ত থাকছে স্পন্সর প্রতিষ্ঠান রবি। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটি জানিয়েছে।
চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এই হান্ট, যা দেশের ৮ ভেন্যুতে হবে। এর মধ্যে ঢাকায় ২ ভেন্যুতে হচ্ছে। জাতীয় দলের আশেপাশে থাকা কোচরাই দায়িত্ব নেবেন তরুণ প্রতিভা অন্বেষণে। এ ছাড়া নারীদের ক্ষেত্রে নির্বাচকরাও থাকবেন মাঠে।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান, দ্রুতগতি কিংবা স্পিন ভেলকি বোলার খুঁজে বের করা হবে বড় দায়িত্ব। পরে নির্বাচিত বোলারদের আধুনিক প্রশিক্ষণ ও পরিচর্যার ব্যবস্থা করা হবে বিসিবি থেকে। জাতীয় দল ও পাইপলাইনের জন্য মানসম্মত বোলার তৈরির লক্ষ্য থাকবে।
অতীতে উল্লেখযোগ্যভাবে গ্রামীণফোন এবং রবির সহযোগিতায় বিসিবি দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে পেসার হান্ট কার্যক্রম চালিয়েছিল।
aliul / aliul
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা