ফরিদপুরে ফুয়াদ গ্রেফতার হওয়ায় অনেকের ঘুম হারাম
পুলিশ সুপার আলীমুজ্জামানকে সাধারণ জনগনের ধন্যবাদ জ্ঞাপন
ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলাসহ একাধিক মামলার আসামী ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ফুয়াদ গ্রেফতার হওয়ায় ফরিদপুরসহ ঢাকায় বসবাসকারি অনেকের ঘুম হারাম হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে এখনো আওয়ামীলীগ করে দলের ভিতরে থেকে পদ পদবী নিয়ে ফুয়াদের পক্ষে অন্তরালে কাজ করে যাচ্ছে এবং ফরিদপুর ও ঢাকা দিয়ে রয়েছে কিছু বড় ছোট গণমাধ্যম কর্মীরা এরা নিয়মিত ফুয়াদকে ফরিদপুরেরসহ সার্বিক খবরা খবর সরবরাহ করতো। ফরিদপুরের জনগন অবাক যে কিভাবে প্রায় ১ বছর পলাতক হয়ে ঢাকার মতো শহরে বসবাস করছিল ?
তবে ফরিদপুরের সাধারণ জনগণ জনবান্ধব পুলিশ সুপার আলীমুজ্জামানকে ধন্যবাদসহ দোয়া করেছেন। কারণ তিনি না হলে কোন অবস্থাতেই ফুয়াদকে গ্রেফতার করা সম্ভব হতো না।
ফুয়াদ গংরা সাবেক মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনকে ব্যবহার করে রাতারাতি হাজার কোটি টাকার মালিক বনে যান ।
এছাড়া এরা ফরিদপুরের মানুষকে নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা হামলা করে অতিষ্ঠ করে তুলেছিল। তার মধ্যে বেশীরভাগ দলীয় নেতাকর্মীরা। নির্যাতনকারীদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক ছাত্র নেতা এ্যাড. বদিউজ্জামান বাবুল, ফরিদপুরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাবেক ছাত্র নেতা তৌফিক হোসেন পুচ্চি, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী শামচুল আলম সহ কয়েক শতাধিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা অহিদুর রহমান জানান , দুর্ধর্ষ ফুয়াদ ফরিদপুরে গড়ে তুলেছিলেন হেলমেট ও হাতুড়ী বাহিনি । এই বাহিনী দিয়ে বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজী , জনগনকে হামলা – মামলা ও নির্যাতন চালাতো। এই নির্যাতনের শিকার হয়েছি আমি নিজেও । ২০২০ সালের ২৯ শে মে ফুয়াদের হাতুড়ী ও হেলমেট বাহিনী আমার বাড়িতে ঢুকে আমার বৃদ্ধ মা , শিশু বাচ্চা , আমাকে ও আমার ছোট ভাই সহ পরিবারের ৭/৮ জনকে গুরতর আহত করে । আমরা দীর্ঘ ১ মাস ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হই । আমি ফুয়াদের যথাযত শাস্তি দাবি করি ।
উল্লেখ্য, বুধবার (১৩ ই অক্টোবর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশসুপার জামাল পাশা এক সাংবাদিক সম্মেলনে জানান, ফরিদপুরের একটি হত্যা মামলার আসামী হিসেবে মঙ্গলবার(১২ ই অক্টোবর)দিবাগত রাতে তাকে ঢাকার বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে রাত দুইটায় গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied