ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ময়মনসিংহের ভেটেরিনারি শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমভিএসএ) ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ১৯৭ সদস্যবিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাইমুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভার সিদ্ধান্ত এবং উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান। দপ্তর সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের তাজ ইমতিয়াজ পৃথিল এবং প্রচার সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের সাজিদ জোবায়ের।
নবগঠিত কমিটিতে ২০ জন সহসভাপতি, ৩২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর বাইরে সহ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোট ১৯৭ সদস্যের কমিটিতে গণ বিশ্ববিদ্যালয় হতে প্রতিনিধিত্ব করছে ২১ জন শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ জন শিক্ষার্থী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হতে ২৪ জন শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছে।
সংগঠনটির সভাপতি মো. রফিকুল হাসান রাকিব বলেন, “বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, তাদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখা এবং প্রান্তিক পর্যায়ে প্রাণীকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সততা ও নিষ্ঠার সাথে সারা দেশে জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং জলাতঙ্কসহ নানা প্রাণিবাহিত জনোটিক রোগ (Zoonotic Diseases) মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
Link Copied