কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার অগ্রগতি ও কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধিসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’ নামে নতুন একটি কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এসব বিষয় জানান।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইকিউএসি থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী, কেন্দ্রটি চালু হলে শিক্ষার্থীরা ক্যারিয়ার উন্নয়ন, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, তৃতীয় ভাষা শিক্ষা, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স ও সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন।
এ লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে রেজিস্ট্রার দপ্তরের পাশাপাশি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরেরও অতিরিক্ত পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার নামে নতুন একটি কেন্দ্র চালু হচ্ছে। এতে আমাকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে আরও দুটি দপ্তরের দায়িত্বে আছি। এটিসহ মোট তিনটি দপ্তরের দায়িত্ব হলো। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ চেষ্টা করে যথাযথভাবে পালন করব।’
তিনি আরও বলেন, ‘এতগুলো দায়িত্ব পালন করা আমার জন্য কিছুটা কষ্টকর হয়ে যাবে। তাই উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাকে যেন কোনো একটি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার জন্য আইকিউএসি’র পক্ষ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার গঠনের প্রস্তাব দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা এই সেন্টার গঠনের উদ্যোগ নিয়েছি। এটি চালু হলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধির ব্যবহারিক সুযোগ পাবে। যেমন, তারা চাইলে বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্য একটি ভাষাও শিখতে পারবে।’
তিনি বলেন, ‘এই সেন্টারটি সরাসরি উপাচার্যের তত্ত্বাবধানে থাকবে এবং আইকিউএসি এর সমন্বয় করবে। পরবর্তীতে কেন্দ্রটির সাংগঠনিক কাঠামো ও পদসমূহ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে।’
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা