ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ রাত ১০:১৬

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি)-এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মতিক্রমে এই নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাজিব হোসেন (নিরব) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আফিকুজ্জামান বাপন।

নতুন কমিটির অপরাপর গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আর্জুয়ারা মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জিহাদ আহসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অহনা পোদ্দার দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক সাকিব আল হাসান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া সম্পাদক রায়হান উদ্দিন, প্রচার সম্পাদক শিশির আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শাপলা আয়াত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম বেদ এবং তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন রাকিবুল ইসলাম রকি।

দায়িত্ব প্রাপ্তির পর নবনির্বাচিত সভাপতি মো. রাজিব হোসেন (নিরব) জানান, তিতুমীর কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়ে কাজ করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও সুদৃঢ় ঐক্য গঠনে কমিটি সচেষ্ট থাকবে। অন্যদিকে সাধারণ সম্পাদক আফিকুজ্জামান বাপন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক উন্নয়নে সংগঠনটিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই তাঁরা এই দায়িত্ব নিয়েছেন।

উল্লেখ্য, নতুন কমিটিতে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন শেখ সাদী, শরীফ উদ্দিন জুয়েল, আলহাজ্ব আইনুল হক ও সাগর হাসান মাসুম। শিক্ষক উপদেষ্টা হিসেবে ড. মো. রাজিব আহসান ও এ.টি.এম মাহফুজ হোসেন এবং ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন নাজমুল হোসাইন ও সজিব হোসাইন। নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণমুখী উদ্যোগসমূহ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা