ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-৯-২০২৬ দুপুর ২:৫৭

ফরিদপুরের মধুখালীকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরিদর্শনকালে মধুখালীকে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন ইউএনও।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আমি হয়তো চিরকাল মধুখালীতে দায়িত্বে থাকব না। তবে মধুখালীবাসীর জন্য দৃষ্টিনন্দন কিছু করে যেতে চাই, যাতে মধুখালীর মানুষ আমাকে চিরকাল স্মরণ রাখে।”

তিনি জানান, প্রাথমিকভাবে মধুখালীতে একটি হাইওয়ে সড়কে নামফলক নান্দনিক গেট নির্মাণ, পৌরসভার মধ্যে একটি পানির ফোয়ারা স্থাপন, হাসপাতালের সামনে মানুষের বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর পরিবেশে বসার স্থান তৈরি, একটি গোলচত্বর নির্মাণ এবং বাজার মসজিদ সংলগ্ন পুকুর সংস্কার ও শানবাঁধানো ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম আজম, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফত শরৎ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ

মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল

তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন

কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ