বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্টল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন ও সংশ্লিষ্ট ডিনরা।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় পবিপ্রবির কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ প্রদর্শিত হচ্ছে। এসব উদ্ভাবন আগত দর্শনার্থীদের নজর কেড়েছে।
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন।
মেলায় পবিপ্রবির শিক্ষক-গবেষকদের নির্বাচিত পাঁচটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়েছে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফিশারিজ অনুষদের অধ্যাপক ড. মো. সাজেদুল হকের নেতৃত্বে সামুদ্রিক মাছ দ্রুত, সব আবহাওয়ায় ও রাসায়নিকমুক্ত উপায়ে শুকানোর আইওটি-ভিত্তিক প্রযুক্তি Smart Fish Dryer। রয়েছে উপকূলীয় অঞ্চলের মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে তৈরি Nutri-Fish Powder (Idea & Process Map)।
এ ছাড়া সিএসই অনুষদের ইমামুল কবির আনান ও আরিফুল ইসলাম মাসুমের স্মার্ট রেন্ট ও হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাপ e-Nibash, রিফাত আল সাদ কায়সার ও মো. নুমান শেখের সোলার ও গ্রিড বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনার এআই প্ল্যাটফর্ম GridMind AI এবং অধ্যাপক ড. এস. এম. তাওহিদুল ইসলাম ও মো. আফ্রিদি আলম প্রান্তুর কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সেন্সরনির্ভর ফসল সুরক্ষা ও রোগ শনাক্তকরণ অ্যাপ AgDMM প্রদর্শিত হয়েছে।
প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে e-Nibash অ্যাপটি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আগ্রহ তৈরি করেছে। তাঁরা অ্যাপটি সম্পর্কে যোগাযোগ করে অর্ডার দেওয়ার আগ্রহের কথা তাৎক্ষণিকভাবে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের