মিরসরাই ইউপি নির্বাচনে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর একযোগে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরসরাই ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৯ ইউনিয়নের একক প্রার্থীর বাইরেও বাকি ৭ ইউনিয়নে দলের একাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এমনকি অনেক ইউনিয়নে দুই বা এর বেশী বিদ্রোহী প্রার্থী রয়েছে দলটি।
উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রবিবার (১৭ অক্টাবর) সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ ছিলো।মিরসরাই ১৬ ইউনিয়নে পরিষদ থেকে মোট ২৮জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৬জন আওয়ামী লীগ মনোনীত এবং ১২ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এগুলোর বেশ কয়েকটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। ক্ষমাতাসীন দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এসব বিদ্রোহী প্রার্থী। অনেক দৌড়ঝাপের পর দলীয় মনোনয়ন না পেয়ে তারা ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন।
যারা একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন , ১নং করেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ৪নং ধুম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, ৫নং ওসমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুফিজুল হক, ৬নং ইচাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা, ৭নং কাটাছরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী, ১১নং মঘাদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাঈন মাষ্টার, ১৩নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১৪নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামরুল হায়দার চৌধুরী।
স্বতন্ত্র ও অন্যান্য প্রাথী হিসাবে যারা দাঁড়িয়েছেন , ৩নং জোরাগঞ্জ ইউনিয়ন থেকে নিজাম উদ্দিন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন থেকে অনির্বান চৌধুরী, ৯নং মিরসরাই (সদর) ইউনিয়ন থেকে মো. সাইফুল্লাহ দিদার, মো. খায়রুল বশার, মো. আজিম উদ্দিন, ১০নং মিঠানালা থেকে জাতীয় পার্টি থেকে নুর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হলেন, এস এম আবু তাহের ভ‚ইয়া, শেখ মইনুল হোসেন, ১২নং খৈয়াছড়া থেকে জাতীয় পার্টি থেকে নুরুন নবী, স্বতন্ত্র প্রার্থী হলেন, জাহেদ ইকবাল চৌধুরী, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন থেকে মোহাম্মদ আলাউদ্দিন।
এছাড়া উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদে ১২৭জন ও সাধারণ সদস্য পদে ৬০২ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied