ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ।
ভিসির বক্তব্যকে ‘অসত্য, বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার, প্রকাশ্যে সংশোধনী এবং লিখিতভাবে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
গত ৮ সেপ্টেম্বর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যে নিজের সম্পর্কে ভিসির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মোহাম্মদ নেয়ামত উল্যাহ।
প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, সাংবাদিক সম্মেলনে তাকে ‘মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেড’ উল্লেখ করে তার শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ, পদোন্নতি ও বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাওয়া নিয়ে ভিসি যে বক্তব্য দিয়েছেন, তা প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তার ভাষ্য অনুযায়ী, তাকে ‘মাত্র একটি বি.পি.এড. ডিগ্রির মাধ্যমে চাকরিতে নিয়োগ পাওয়া’, ‘পরিচালককে সুপারসিড করে উপ-পরিচালক পদে উন্নীত হওয়া’ এবং ‘বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে পরিচালক (ইনচার্জ) নিযুক্ত হওয়া’—এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।
এ ধরনের মন্তব্য তার সামাজিক, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে বলে দাবি করেন নেয়ামত উল্যাহ। তিনি বলেন, তার শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি এবং দায়িত্ব পালনের বিষয়ে বিশ্ববিদ্যালয় ও প্রাতিষ্ঠানিক নথিপত্রে প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রয়েছে। এসব নথিই প্রকৃত তথ্যের প্রমাণ বলে দাবি তার।
প্রতিবাদপত্রে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। ভিসির বক্তব্য তার পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ অবস্থায় ভিসির দেওয়া বক্তব্য ‘অবিলম্বে প্রত্যাহার’, প্রকাশ্যে সংশোধনী প্রদান এবং লিখিতভাবে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ।
তার দাবি যথাসময়ে পূরণ না হলে সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও আইনগত অধিকার রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেছেন বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করেন তিনি।
তবে প্রতিবাদপত্রে উত্থাপিত অভিযোগের বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা