ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:২২

পরিচ্ছন্ন ক্যাম্পাস,  পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”-এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা  করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি,পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ এবং সদস্য সচিব মামুন সরকারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে  এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গন , টিএসসি সংলগ্ন এলাকা  ,ড্রেন ও পরিত্যক্ত স্থানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কাজ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির  বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার জানান, “ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য 

নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই পরিছন্নতার অভিযান চলমান থাকবে।”

ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি  প্রত্যেকের সামাজিক ও নাগরিক দায়িত্ব শিক্ষার্থীদের  বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, “ ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে চায়”।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা