ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাঙ্গনে নিরাপত্তা কোথায়

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ১১:৪৭

রাজধানীর ঐতিহ্যবাহী মিসবাহুল উলূম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ও ইসলামী বক্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে শারীরিক শ্লীলতাহানি, ছাত্রী ও নারী শিক্ষককে অনৈতিক প্রস্তাব, অর্থনৈতিক নিপীড়ন এবং প্রশাসনিক অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। অভিযোগের বিষয়ে দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগও উঠেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়ার সুবাদে তিনি প্রভাব খাটিয়ে এসব অভিযোগ ধামাচাপা দিচ্ছেন বলে দাবি সংশ্লিষ্টদের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নীতিনির্ধারক, শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিযোগের ধারাবাহিক বিবরণ অনুযায়ী, এক আরবি প্রভাষক অভিযোগ করেন যে ২০২৫ সালের ৪ মে রাত ১০টা ১২ মিনিটে মুহাদ্দিস মাহমুদুল হাসান তাঁর হোয়াটসঅ্যাপে অশালীন ভয়েস মেসেজ পাঠিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর চাপ দেন। এ নিয়ে বিচার চাইতে গেলে অধ্যক্ষ উল্টো বলেন, “মুহাদ্দিস সাহেবের সাথে মিলেমিশে চললেই ভালো হয়।” এর আগে গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে ফাজিল ৩য় বর্ষের এক ছাত্রী অভিযোগ করেন, মুহাদ্দিস দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে তাঁকে অনৈতিক প্রস্তাব ও অশ্লীল বার্তা দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগে ওই ছাত্রী প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেন। পরবর্তীতে ২০২৬ সালের ২৫ এপ্রিল অভিযোগ ওঠে, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভুক্তভোগী নারী শিক্ষকের জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রাখা হয় এবং তাঁকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী ওই নারী শিক্ষিকার আরও দাবি, অভিযুক্ত মাহমুদুল হাসান প্রতিষ্ঠানে একাধিকবার তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এমনকি যুক্তরাষ্ট্র সফরকালে ভিডিও কলে আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। প্রতিকার চাইতে গিয়ে উল্টো অপদস্থ হতে হয়েছে তাঁকে। অভিযোগের মুখোমুখি হলে মাহমুদুল হাসান উল্টো ওই শিক্ষিকার “শত শত আপত্তিকর ছবি ও ভিডিও” রয়েছে দাবি করে ব্ল্যাকমেইলের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে তিনি জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা হাফেজ শহীদুল ইসলামকে চেয়ার নিয়ে মারতে উদ্যত হন। শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার জেরে একবার তাঁকে ও অধ্যক্ষকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ছাত্ররা ধাওয়া করলে তাঁরা ক্যাম্পাস ত্যাগে বাধ্য হন।

নিয়োগ অনিয়ম সংক্রান্ত অভিযোগে জানা গেছে, বর্তমান অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদের নিয়োগের সময় মাহমুদুল হাসান বোর্ডে উপস্থিত থেকে প্রশ্ন ফাঁস করে তাঁকে সুবিধা দেন। এর বিনিময়ে অধ্যক্ষের মৌন সমর্থন পেয়ে তিনি একের পর এক অনিয়ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও ধামরাইয়ের শরীফবাগ মাদ্রাসায় এক শিক্ষিকার সাথে তাঁর বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ উঠেছিল।

ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে তিনি বহাল তবিয়তে রয়েছেন। তাঁরা দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্তের পদচ্যুতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে কল রেকর্ড পর্যালোচনা করে নিয়োগ অনিয়মের তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাহমুদুল হাসান কোনো সদোত্তর না দিয়ে সরাসরি দেখা করার কথা বলেন। অন্যদিকে মিসবাহুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের গভর্নিং বডির মাধ্যমে এর সমাধান হয়েছে।”

শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ

চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার