ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ১২:৩১
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জিএসটি (জেনারেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৭ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য) এবং ‘ডি’ ইউনিট (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিট (বিজ্ঞান)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস-চ্যান্সেলরদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষার এ সময়সূচি নির্ধারণ করা হয়।
এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও এ তালিকায় যুক্ত হতে পারে বলে জানা গেছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস-চ্যান্সেলরদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। এবার নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে পারে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ

‎‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমান

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ডিআইইউ শাখার সভাপতি ইফায, সম্পাদক অনিক

নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ

রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন

জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের