ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৫৪

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা এবং একাডেমিক জ্ঞানের সঙ্গে করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যাম্পাস টু করপোরেট—সিটুসি সেমিনার ২০২৬’।

আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিআইইউর এসটিসি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। ‘ক্যাম্পাস ও করপোরেটের মধ্যকার দূরত্ব কমানো’ প্রতিপাদ্যে ডিআইইউ বিজনেস ক্লাব ও স্কিল জবস যৌথভাবে এ আয়োজন করছে।

সেমিনারে করপোরেট ও শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও বিভিন্ন বাস্তব দিক নিয়ে আলোচনা করবেন। এতে বেটোপিয়া গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের কান্ট্রি হেড মো. ইফতেখাইরুল আলম শেহাব, ড্যাফোডিল গ্রুপের গ্লোবাল হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ও এআই বিজনেস হেড পলাশ আহমেদ এবং স্কিল জবসের আইটুআই প্রোগ্রামের প্রধান মো. মামুনুর রশিদ অংশ নেবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ডিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান বুশরা ফেরদৌসসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

সেমিনারে ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট কর্মপরিবেশের জন্য প্রস্তুতি, দক্ষতা অর্জন, যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি, পেশাগত মানসিকতা এবং বিশ্ববিদ্যালয়জীবন থেকেই কর্মজীবনের প্রস্তুতি নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ সোয়েব বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মজগতে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের দক্ষতা, ব্যক্তিত্ব, যোগাযোগ সক্ষমতা ও পেশাগত মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের করপোরেট জগতের বাস্তবতা, প্রতিষ্ঠানের প্রত্যাশা এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবন থেকেই ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, সেমিনারটি ডিআইইউর সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ছিল ১০০ টাকা। ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করায় নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, করপোরেট ও শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মজীবনের বাস্তবতা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা