ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৭:১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফল শিগগিরই প্রকাশ করা হবে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ডক্টর মালিকা কলেজে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।

পরীক্ষা ব্যবস্থাপনায় ডক্টর মালিকা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইনস্টিটিউটটিতে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা বিষয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ রয়েছে।

aliul / aliul

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ

‎‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমান

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ডিআইইউ শাখার সভাপতি ইফায, সম্পাদক অনিক

নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ

রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন

জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের