বাংলাদেশকে ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন
এশিয়ান গেমস শুরুর আগেই নানা ঘটনা ঘটছে। আজ (শনিবার) উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দলও অদ্ভুত ঘটনার শিকার হলো। সকাল ৯টায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল চীন। সেলক্ষ্যে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত সময়ে মাঠে গেলেও চীনের মেয়েরা আসেনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– “খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’
চীনের আগ্রহেই বাংলাদেশ খেলতে রাজি হয়েছিল প্রীতি ম্যাচে। সেই চীনই মাঠে না আসায় বিস্মিত বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’
চীন বাংলাদেশের সঙ্গে খেলতে চেয়েছিল। সব কিছুর পরও চীন নারী দলের মাঠে না আসা বিস্ময়কর। এ নিয়ে অবশ্য তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের শেফ দ্য মিশন অনুমান করছেন, ‘তারা পুনরায় আনুষ্ঠানিক ম্যাচ চেয়েছিল। সেটাতে আমরা রাজি হইনি। আমরা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছি তাদের অনুরোধের প্রেক্ষিতেই। আমাদের ও চীনের সঙ্গে যারা যোগাযোগ মধ্যস্থতায় ছিল তারা হয়তো চীনকে ভালোভাবে বিষয়টি বোঝাতে পারেনি।’
এর আগে এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও চীনের। কিন্তু কয়েকদিন বৃষ্টির কারণে মাঠে ভেজা থাকায় আর খেলা গড়ায়নি। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে জ্যোতি-নাহিদারা সেমিফাইনালে উঠে যায়। এরপরও দুই দলের একটি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল।
aliul / aliul
শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার
৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা
জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ
মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়
জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা
দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা
৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের