ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যাচেলর অব ফার্মেসি (অনার্স) ও এলএলবি (অনার্স) প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ২১তম কাউন্সিল সভায় প্রোগ্রাম দুটিকে এ স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি পৃথক অ্যাক্রেডিটেশন কমিটির মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয় বিএসি। অ্যাক্রেডিটেশন নীতিমালা-২০২২-এর নীতি ৭ ও তফসিল ২ অনুসরণ করে প্রোগ্রাম দুটিকে সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ স্বীকৃতির মাধ্যমে ডিআইইউর সংশ্লিষ্ট দুই প্রোগ্রামের একাডেমিক মান, শিক্ষা কার্যক্রম, শিক্ষক, অবকাঠামো ও গবেষণাসহ বিভিন্ন মানদণ্ড মূল্যায়নের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।
এ বিষয়ে ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “দুই বিষয়ে অ্যাক্রেডিটেশন পেয়ে আমরা আনন্দিত। অ্যাক্রেডিটেশন পাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান আছে।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, দুটি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ অর্জন ডিআইইউর উচ্চশিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
জঙ্গলে মিলল কুবি শিক্ষিকার একমাত্র সন্তানের লাশ
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর
২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ
‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমান
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ডিআইইউ শাখার সভাপতি ইফায, সম্পাদক অনিক
নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ