ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:২৭

নিউজিল্যান্ডের পরবর্তী ক্রিকেট অ্যাসাইনমেন্ট শুরু হতে আরও একমাস বাকি। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সব ফরম্যাটের সিরিজ খেলবে তারা। ক্রিকেটে ব্যস্ততা নেই বলে কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র প্রচারণামূলক শুটিংয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানেই দুর্ঘটনাবশত চোট আক্রান্ত হলেন। যাতে ভারত সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

অকল্যান্ডে প্রচারণামূলক শুটে একটি ডাইভিং ক্যাচ নিতে গিয়ে বেকায়দায় পড়ে যান রাচিন। নিরাপত্তা ম্যাট থাকলেও পড়ে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে তার কাঁধের হাড় সরে গেছে। যদিও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এনিয়ে তাদের বিবৃতিতে সুনির্দিষ্ট করে জানাতে পারেনি, রাচিন কতদিন মাঠের বাইরে থাকবেন। তারা বলেছে, পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহের অগ্রগতির ওপর ভিত্তি করে জানা যাবে তার ফেরার সময়। শুক্রবার প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা বড় কোনো ক্ষতি দেখতে পায়নি।

নিউজিল্যান্ড তাদের পরের অল-ফরম্যাট হোম সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। ২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী সপ্তাহে ঘোষণা হবে দল। এনজেডসি বলেছে, এই সিরিজে রাচিন খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

নিউজিল্যান্ড পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডেল বলেছেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক ইনজুরি। আমরা রাচিনের জন্য মর্মাহত এবং আমাদের প্রধান অগ্রাধিকার হলো তার সুস্থতা নিশ্চিত করা এবং সে যত দ্রুত সম্ভব মাঠে যেন ফিরতে পারে।’

পরবর্তী সময়ে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বললেন তিনি, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব ধরনের বাণিজ্যিক শুটের সময় সবপক্ষের সম্মতি নেওয়া হয়। আর যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়। এটা অদ্ভুত ইনজুরি। ভবিষ্যতে এই ধরনের ইভেন্টের সময় আমরা আমাদের কার্যপ্রক্রিয়া পর্যবেক্ষণ করব।’

প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, রাচিনকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না নিউজিল্যান্ড। তিনি বলেনে, ‘পরের ছয় ম্যাচে টেস্ট ক্রিকেটের খুব ব্যস্ত সূচি রয়েছে। আমরা আমাদের প্রয়োজনের আগে তাড়াহুড়ো করে রাচিনকে ফেরাতে চাই না। তার পুনর্বাসন ভালো অবস্থায় আছে এবং আমরা তাকে দ্রুত স্বাগত জানাতে চাই।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১ নভেম্বর। তারপর নিউজিল্যান্ড ও ভারত পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে, সবগুলো হবে নভেম্বরে।

aliul / aliul

ইতালির কিংবদন্তি ফুটবলার মাজ্জোলা আর নেই

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের