তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুঘর্টনায় ১জন হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে। জানা গেছে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলি’র মূখোমূখি সংঘর্ষে ট্রলি’র হেলপার আনোয়ার হোসেন (২৮) ঘটনাস্থলে নিহত হন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। ১৭অক্টোবর রবিবার রাত ৮ টার দিকে ওই মহাসড়কে তাড়াশের খালকুলা ব্রীজের সংলগ্নে এ ঘটনা ঘটলে তাড়াশ ফায়ার সার্ভিসের সদস্যগন সেখানে যান।
ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার রেজাউল করিম দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে রাজশাহী গামী দেশ ট্রাভেলস ও বিপরীতে মালবাহী ট্রলির মূখোমূখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রলির হেলপার আনোয়ার হোসেন নিহত হন। লাশটি তার পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ