যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়তে চান। তার এমন ইচ্ছা ঘিরে আলোচনা তুঙ্গে। দল ছাড়তে চাওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে, মূল দলের হয়ে খেলার যথেষ্ট সুযোগ না পাওয়া।
গত সপ্তাহে গ্যাব্রিয়েলের পরিবারের পক্ষ থেকে ক্লাবকে তার নিবন্ধন বাতিলের অনুরোধ জানানো হয়। এর আগে ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে ইউনাইটেডের জার্সিতে প্রতিযোগিতামূলক অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছিল তার। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়।
বিবিসি ও স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েলের পরিবার মনে করছে, প্রতিভার স্বাক্ষর রাখার পরও মূল দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বিশেষ করে প্রাক-মৌসুমে খুব কম সময় খেলার সুযোগ পাওয়া এবং চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তবে দুই পক্ষের সম্পর্কের অবনতির সুনির্দিষ্ট সব কারণ প্রকাশ্যে আসেনি।
গত মৌসুমে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে দুর্দান্ত খেলেছেন গ্যাব্রিয়েল। প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় ২৩ ম্যাচে ২৩ গোল করেছিলেন তিনি। জিতেছিলেন লিগের বর্ষসেরা অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়ের পুরস্কারও। চলতি মৌসুমে উয়েফা ইয়ুথ লিগে অভিষেকেই হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই কিশোর।
গ্যাব্রিয়েলকে ধরে রাখতে চায় ইউনাইটেড। তবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইউরোপের একাধিক বড় ক্লাবও পরিস্থিতির দিকে নজর রাখছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবের নামও এসেছে আলোচনায়।
আগামী ৬ অক্টোবর ১৬ বছরে পা দেবে গ্যাব্রিয়েল। তার ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকায় বয়স ১৬ হলে ইউরোপের অন্য কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে প্রতিভাবান এই ফরোয়ার্ডকে ধরে রাখতে ইউনাইটেডকে এখন তার পরিবারকে রাজি করানোর পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সমঝোতায় আসতে হবে।
aliul / aliul
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি
স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা
প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের
দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন
যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল
নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড
এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন
প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার
রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’
আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!
‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া