ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৫:৪৮
গণ বিশ্ববিদ্যালয় (গবি) ইসলামিক কালচারাল সোসাইটি (জিবিআইসিএস)-এর আয়োজনে প্রথমবারের মত নাতে রাসূল ও কাওয়ালী সন্ধা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ হাদী চত্বরে আয়োজনটি সম্পন্ন হয়। 
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. আবুল হোসেন। নাতে রাসূল ও কাওয়ালী সন্ধার প্রধান আকর্ষন হিসাবে ছিল যশরের ‘তাঁরার মেলা শিল্পী গোষ্ঠী’- এর পরিবেশনা এবং বিশেষ আর্কষন হিসেবে ছিল সাভারের ‘প্রতিতী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’- এর পরিবেশনা।
 
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘বর্তমানে আমাদের সমাজের প্রতিটি অঞ্চল ও এলাকাতেই দেখা যাচ্ছে, শিক্ষিত হোক কিংবা কর্মজীবী অনেক যুবক ইসলামের আদর্শ থেকে দূরে সরে গিয়ে মাদক, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। অথচ আমরা যারা মুসলমান, আমাদের উচিৎ সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর জীবনদর্শন ও আদর্শ অনুসরণ করে নিজেদের জীবন পরিচালনা করা।’
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শাহ আলম বলেন, ‘নাতে রাসূলের উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ (সাঃ)-এর দর্শন, চিন্তা ও আদর্শ। সত্যকে প্রতিষ্ঠা করা, মিথ্যা থেকে দূরে থাকা এবং ন্যায়-নীতির সমাজ গড়ে তোলা। সমাজ ও রাষ্ট্রে অনেক সময় সত্য মিথ্যার আড়ালে চাপা পড়ে, মিথ্যা বলা যেন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এটি রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শ নয়। আমরা যেন আজকের আয়োজন থেকে কিছু হলেও শিক্ষা গ্রহন করি তাহলে আজকের আয়োজন স্বার্থক হবে৷’
 
অনুষ্ঠানের সভাপতি ও জিবিআইসিএস'র আহ্বায়ক সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের বোঝানো হয় যে ইসলামি সংস্কৃতি মানেই শুধু মাদ্রাসার তা কিন্তু না, ইসলামি সংস্কৃতি পুরো মুসলিম জাতির জন্য৷ ইসলামি সংস্কৃতি মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের অহংকার। আর এই সকল অনুষ্ঠানের আয়োজন হলো অপসাংস্কৃতির বিরুদ্ধে। মুসলিম সমাজের যুবকরা অপসাংস্কৃতিক ভেতর নিমজ্জিত হচ্ছে, তারা ভুলে গেছে মুসলমানদের সংস্কৃতি। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ে আরও বেশি সুস্থ ইসলামিক সংস্কৃতিক চর্চা হবে বলে আমার প্রত্যাশা।’
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা