ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২২-৯-২০২৬ বিকাল ৬:১

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে ছেলেদের ১৭টি ও মেয়েদের ১৩টি মোট ৩০ টি দল অংশ নিচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। জাতীয় সংগীত পরিবেশনের পর রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ট্রফি উন্মোচন এবং নারী ও পুরুষ দলের অধিনায়কদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন উপাচার্য।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৩-০ গোলে হারিয়েছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

গকসুর ক্রীড়া সম্পাদক শীতল আহমেদ বলেন, ‘ফুটবল ও ক্রিকেটসহ সকল খেলাধুলা চর্চায় সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। খেলার নিয়ম অনুযায়ী রেফারি যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত। কোনো সমস্যা হলে মাঠে থাকা ক্রীড়া কমিটির সদস্য ও ক্রীড়া সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা যাবে। তাঁরা বিষয়টি বিবেচনা করে দেখবেন। যদি কেউ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করতে সবার সহযোগিতা কামনা করছি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ক্রীড়া কমিটির সভাপতি শাহ্ আলম বলেন, ‘মাঠে যখন যে দলের খেলা অনুষ্ঠিত হবে, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা যেন মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ ও খেলোয়াড়দের উৎসাহিত করেন। একই সঙ্গে মাঠে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে।’

খেলার নিয়ম-নীতি ও শৃঙ্খলা নিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষক প্রতিনিধিদের নিয়ে খেলার নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। ফিফার নিয়ম অনুসরণ করে খেলা পরিচালিত হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ক্রীড়া কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে প্রতিদিন মাঠে উপস্থিত থেকে খেলা সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে প্রতিযোগিতাটি সম্পন্ন করতে সবার সহযোগিতাও কাম্য।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ক্রীড়া আয়োজন কমিটি ও শিক্ষকদের উপস্তিতিতে এই আয়োজনটি ভালোভাবে সম্পুর্ন হবে এই আশাবাদ ব্যাক্ত করছি।আমরা জানি। আমরা জানি গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অনেক সুনাম রয়েছে। আর আমি শিক্ষক এবং প্রোক্টরিয়াল বডিকে অনুরোধ করবো যে যে বিভাগের খেলা হবে সেই বিভাগের শিক্ষকমণ্ডলী যাতে মাঠে উপস্তিত থাকে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভাপতি ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গকসু নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী অক্টোবর মাসে এ প্রতিযোগিতার পর্দা নামার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা