ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ১:৪৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে শুনানি বোর্ড জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্ত তার অপরাধ স্বীকার করায় তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়।

শুনানি বোর্ডে আরও ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন শোভন ও সহকারী প্রক্টর ড. শামীম হামিদী।

সভাসূত্রে জানা গেছে, মূলত অভি ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া জুলাইয়ের পক্ষে থাকা নারীদের নিয়ে অশালীন বক্তব্য দেন। অভিযুক্ত অভি ইসলাম ও তার বাবা শুনানি বোর্ডের কাছে উপস্থিত হয়ে অপরাধ স্বীকার করে অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেন।

অভি ইসলাম বলেন, ‘আমি প্রচলিত আইনে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হয়ে কার্যক্রম করেছি এবং আইনশৃঙ্খলা ভঙ্গ করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ করব না বলে মুচলেকা দিচ্ছি।’

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববদ্যালয়ে কোন ঝামেলা হলেই ডীন স্যারদের ডেকে সমাধান করতে হয়৷ অথচ আমাদের একজন প্রশাসনিক প্রধান প্রক্টর রয়েছেন৷ তিনি পুতুলের মতো ভূমিকায় থাকেন৷ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং পরিস্থিতি সামাল দিতে না পারলে এই পদে থেকে তো লাভ নেই৷

তিনি বলেন, এই বিষয়টি সমাধান করার কথা ছিলো প্রক্টর অফিসে কিন্তু প্রক্টর স্যার এটি সমাধান করতে না পারায় ডীন স্যারের নেতৃত্বে এই শুনানী বোর্ড গঠন করা হয়েছে। তাহলে প্রশাসনিক প্রধান হিসেবে প্রক্টর স্যারের কাজ টা কি? দায়িত্বের জায়গায় আমরা প্রক্টর কে সফল মনে করি না'

এ বিষয়ে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘মূলত তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ভঙ্গ এবং ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। সুতরাং তাকে এক মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ