স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
প্রস্তাবিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন উপলক্ষে চিকিৎসক সংসদ সদস্য, পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বৈঠকে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, স্বাস্থ্যসেবা খাতকে নিরাপদ, কার্যকর ও জনবান্ধব করতে একটি যুগোপযোগী স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রয়োজন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, একই সঙ্গে রোগী ও তার স্বজনদের অধিকারও যেন যথাযথভাবে সুরক্ষিত থাকে—আইনে এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, চিকিৎসক ও রোগীর মধ্যে আস্থার সম্পর্ক স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা যেন সংঘাতের দিকে না গিয়ে আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় সমাধান করা যায়, সে ধরনের সুরক্ষা কাঠামো আইনে থাকা প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব ও জবাবদিহি স্পষ্ট করা জরুরি।বৈঠকে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে রোগীর অধিকার, চিকিৎসাসেবার মান, স্বাস্থ্যকর্মীদের পেশাগত নিরাপত্তা এবং
চিকিৎসা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় প্রস্তাবিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’-এর প্রয়োজনীয়তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, রোগীর অধিকার এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, ড্যাব নিটোর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মো. শামসুল আলম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলসহ চিকিৎসক, পেশাজীবী নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি