‘১৭ বছর নয়, ১৭ মাসেই আবার বিশ্বকাপ জিতেছে ভারত’
'একটি খারাপ সিরিজ কিংবা কয়েকটি ম্যাচের ব্যর্থতা দিয়ে পুরো দলকে বিচার করা উচিত নয়', ভারতের টি-টোয়েন্টি দলকে নিয়ে এমনই বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সাম্প্রতিক ব্যর্থতার পরও দলের ওপর আস্থা রাখার পক্ষে যুক্তি দিতে গিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের ধারাবাহিকতার কথা তুলে ধরেছেন তিনি।
গম্ভীরের ভাষায়, ‘ভাবুন তো, দুই বছরে আমরা বিশ্বকাপ জিতেছি। বিশ্ব ক্রীড়াঙ্গনে কোন দল এক বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত অপরাজিত থেকে আবার শিরোপা জিতেছে? বিশ্বকাপ জিততে এই দলকে ১৭ বছর অপেক্ষা করতে হয়নি। বিশ্বকাপ জিততে লেগেছে মাত্র ১৭ মাস।’
ভারতের কোচের মতে, একটি খারাপ সিরিজ কিংবা তিন-চারটি ম্যাচে ব্যর্থতা কোনো খেলোয়াড়কে খারাপ কিংবা দলকে দুর্বল প্রমাণ করে না। তাই দলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
ভারতের টি-টোয়েন্টি দলের সাম্প্রতিক নির্বাচন নিয়েও কথা বলেছেন গম্ভীর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে তরুণ বৈভব সূর্যবংশীকে খেলানোর সিদ্ধান্তটি তার কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্ত ছিল বলে জানিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাকে ভারতের হয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন স্যামসন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে হারের পর তাকে একাদশের বাইরে রাখা হয়। তার জায়গায় দলে আসেন সূর্যবংশী।
গম্ভীর বলেন, ‘দুই বছরের কোচিং-যাত্রায় ওই রাতেই আমি একমাত্র ঘুমাতে পারিনি। সঞ্জুকে বাদ দেওয়াটা টি-টোয়েন্টি কোচ হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল। যে খেলোয়াড় বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হয়েছে, তাকে তিন-চার ম্যাচ পর বাদ দিতে হচ্ছে।’
সূর্যবংশীর দুর্দান্ত ফর্ম এবং দলের ওপেনিংয়ে রান পাওয়ার প্রয়োজনীয়তাই ছিল সিদ্ধান্তের অন্যতম কারণ। স্যামসনের সঙ্গে এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলেন বলেও জানান গম্ভীর। তার দাবি, বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছিলেন স্যামসন।
তবে তরুণ খেলোয়াড়দেরও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করেন ভারতের কোচ। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বাইরের আলোচনা নয়, বরং দলের স্বার্থ ও কোচ-অধিনায়কের মূল্যায়নই একাদশ নির্বাচনের ভিত্তি হওয়া উচিত।
aliul / aliul
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন
অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা