১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চার শিক্ষার্থী। তাঁরা হলেন—মোছাঃ ফারজানা ফেরদৌসী, শরিফুল ইসলাম, সুস্মিতা সরকার বৃষ্টি, নূরজাহান আক্তার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে তাঁরা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।
সুপারিশপ্রাপ্তরা হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের মোছাঃ ফারজানা ফেরদৌসী, শরিফুল ইসলাম, সুস্মিতা সরকার বৃষ্টি এবং ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নূরজাহান আক্তার।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে সুস্মিতা সরকার বৃষ্টি বলেন, নিজের পরিশ্রম ও ভাগ্যের ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর ২০২৪ সাল থেকে পুরোদমে এর প্রস্তুতি শুরু করি। অ্যাডভোকেটশিপ সনদ লাভের পর সম্পূর্ণ প্রক্রিয়া অতিক্রম করতে প্রায় দুই বছর সময় লাগে। আজকে বিশেষভাবে স্মরণ করতে হয় আমার সহপাঠী ও বিচারক আবু সাঈদ এবং সার্বক্ষণিক মানসিক সমর্থন দেওয়া বান্ধবি জ্যোতি, মেহেরিমা ও সুমির কথা।
সাফল্যের অনুভূতি জানিয়ে মোছা. ফারজানা ফেরদৌসী বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পথটি সহজ ছিল না। দীর্ঘ প্রতীক্ষা, পরিশ্রম, অনিশ্চয়তা এবং নিজের ওপর ভরসা রাখার অনেকগুলো পরীক্ষা অতিক্রম করে আজ বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। মূলত ন্যায়পরায়ণতার প্রতি আমার সহজাত আকর্ষণ, আইন বিষয়ে গভীর আগ্রহ এবং মানুষের অধিকার ও ন্যায়বিচার নিয়ে কাজ করার ইচ্ছা আমাকে সবসময় বিচারক হওয়ার স্বপ্নের দিকে টেনে নিয়েছে।
চার শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আইন ও বিচার বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান নিউটন বলেন, আজ আমাদের বিভাগের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের একটি দিন। আমাদের চার শিক্ষার্থী সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের এই অর্জন নিঃসন্দেহে বিভাগের জন্য মর্যাদার। নতুন কর্মজীবনে তারা ন্যায়, সততা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে- এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
এমএসএম / এমএসএম
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি