কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন
এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন কাবাডি। সেই কাবাডি দুই দশক পর পদক পুনরুদ্ধারের দোরগোড়ায় ছিল। জাপানের কাছে হেরে সেই সম্ভাবনা শঙ্কায় পরিণত হয়। অন্য দলের দিকে তাকিয়ে থেকেও সমীকরণ না মেলায় পদক বঞ্চিত হয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ পুরুষ দলকে।
বাংলাদেশ কাবাডিতে 'এ' গ্রুপে স্বাগতিক জাপান, ভারত, চাইনিজ তাইপে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পড়েছিল। ভারত চার ম্যাচই জিতেছে, আর দক্ষিণ কোরিয়া সব ম্যাচই হেরেছে। জাপান, তাইপে ও বাংলাদেশ দুটি করে ম্যাচ জেতায় সমান ৪ পয়েন্ট হওয়ায় সমীকরণ জটিল হয়। সেই সমীকরণে বাংলাদেশ-জাপানকে পেছনে ফেলে তাইপে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠে পদকও নিশ্চিত করেছে।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, কোনো দল ২৫% পয়েন্ট না পেলে সেই ম্যাচগুলো গ্রুপ সেরা নির্ধারণে গুণ হবে না। কোরিয়া কোন ম্যাচে পয়েন্ট না পাওয়ায় তাদের সাথে খেলা অন্য দলগুলোর ম্যাচ বাদে হিসাব হয়েছে। এতে বাংলাদেশ ভারত, তাইপে ও জাপানের বিপক্ষে তিন ম্যাচে ১১০ পয়েন্ট অর্জনের পাশাপাশি ১৩৫ পয়েন্ট দিয়েছে। বাংলাদেশের ব্যবধান -২৫।
চাইনিজ তাইপে এই তিন ম্যাচের হিসেবে এগিয়ে গেছে। তাদের পক্ষে ১০২ পয়েন্টের বিপরীতে ১১৫। তাদের ব্যবধান -১৩। বাংলাদেশের চেয়ে কম। তারা আজ ভারতের বিপক্ষে ৩৭-২১ পয়েন্টের ব্যবধানে হেরেছে। যেখানে বাংলাদেশের ফলাফল ছিল ৪৮-২৫ পয়েন্ট। ভারতের বিপক্ষে বেশি হারায় বাংলাদেশে জটিল হিসেবে আরো পিছিয়ে পড়েছে।
স্বাগতিক জাপান আজ দক্ষিণ কোরিয়াকে ৬৫-৩২ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে। এতে তাদের ব্যবধান বাংলাদেশ ও কোরিয়ার চেয়ে অনেক ভালো হয়ে +১ হয়। কিন্তু কোরিয়ার কোনো পয়েন্ট না থাকায় সেই ম্যাচ বাদ দিয়ে হিসেবে জাপান, চাইনিজ তাইপে ও বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে। তিন ম্যাচে তাদের অর্জিত পয়েন্ট ৯৪ আর ১২০ পয়েন্ট দেয়ায় ব্যবধান -২৬।
খুব কাছ থেকে পদক হারিয়ে বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, 'জাপানের কাছে হারেই মূলত আমরা সমীকরণে পিছিয়ে পড়েছিলাম ও নানা প্রশ্ন আসছে। চাইনিজ তাইপের বিপক্ষে আরো কিছু পয়েন্ট পেয়ে জিতলে এবং ভারতের কাছে আরো কম ব্যবধানে হারলে সমীকরণে সমস্যা হতো না। আজ ভারত যদি চাইনিজ তাইপেকে আরো বেশি ব্যবধানে হারাত তাহলেও আমরা সেমিফাইনালে উঠতে পারতাম।'
চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ পদক জয়ের উল্লাস করেছে। কর্মকর্তারা পতাকা নিয়ে ছবি তুলেছে যেন পদক নিশ্চিত হয়েছে। অথচ তখনো জাপান ম্যাচ বাকি ছিল। জাপানকে হালকাভাবে নিয়েই মূলত বাংলাদেশ ম্যাচ হেরেছে। এতে খেলোয়াড়-কোচের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কোচ জলিল সেটা স্বীকার করে বলেন, 'চাইনিজ তাইপে ম্যাচটি আমাদের পদকের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেই জয়ের বহিঃপ্রকাশ অতিরিক্ত হয়েছে। আমরা ডিফেন্স নিয়ে ভুগেছি অনেক। জাপান ম্যাচে ডিফেন্সই কাল হয়ে দাড়িয়েছে।'
১৮ জুলাই একযোগে ২৭ ফেডারেশনের কমিটি বদল হয়েছে। কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের বলেন, 'আমরা কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করতে চেয়ে পারিনি। প্রতিপক্ষ দলগুলো আমাদের চেয়ে আরো বেশি প্রস্তুতি নিয়ে এসেছে।' প্রস্তুতির পাশাপাশি আরো আধুনিক কোচিং প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্য সব খেলার মতো কাবাডিতেও যোগ্যতা-সামর্থ্যের চেয়ে কোচদের পছন্দ-অপছন্দের প্রভাব রয়েছে। পাশাপাশি দুই কোচ জলিল ও বাদশার মধ্যে মতানৈক্যও আছে।
এশিয়ান গেমসে কাবাডিতে অলিম্পিক এসোসিয়েশন সবচেয়ে বেশি অর্থায়ন করেছে। প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে অনুশীলন করেছে। কাবাডির বিগত কমিটি গেমসের আগে প্রস্ততি ম্যাচের পরিকল্পনা করেছিল। নতুন কমিটি আসার পর বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়নি।কাবাডির বিদায়ী সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের সময়ই মূলত গেমসের পরিকল্পনা ও প্রস্তুতি হয়েছে। এশিয়ান গেমসে বাংলাদেশের ফলাফল নিয়ে তার মন্তব্য, 'দায়িত্বে থাকাকালীন সময়ে যত্নের সঙ্গে দলগুলো প্রস্তুত করার চেষ্টা ছিল, সকল কাজ পেশাদারিত্বের মাধ্যমে করার চেষ্টা ছিল আমাদের। পদক উদ্ধারের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি, আমি এ নিয়ে হতাশ। বাংলাদেশের আরও ইতিবাচক ফলাফল প্রাপ্য ছিল। কেন হয়নি, সমস্যা কোথায়—এই সম্পর্কে কথা বলা আমার এখতিয়ারবহির্ভূত।'
aliul / aliul
‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’
ভালো খেলতে মানসিক শক্তিও দরকার
রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ
বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ
৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক
কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি
প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার
এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’