৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক
চলতি মাসে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ জাতীয় দলের। তবে এশিয়ান গেমস অভিযানে যাচ্ছে জাতীয় দলের আদলে গড়া স্কোয়াড। এ ছাড়া আগামী মাসে রয়েছে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ। তার আগে এই ফাঁকা সময়ে পাইপলাইনে থাকা স্পিনারদের নিয়ে আলাদা করে কাজ করছেন কোচ মুশতাক আহমেদ।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই স্পিন কোচ বললেন ক্যামেরা নিয়ে অনুশীলনের কথা, ‘বিসিবির দারুণ এক সিদ্ধান্ত। আমরা এখানে স্পিনারদের অ্যাকশন ভালোভাবে দেখতে পারছি। ৩ ক্যামেরা আছে, ফ্রন্ট, ব্যাক, সাইড। কার অ্যাকশন কেমন স্পষ্ট বোঝা যাচ্ছে। রিপিটেবল অ্যাকশন থাকলে চাপের মুখেও ভালো বল করা সম্ভব।’
'যে স্পিনাররা এসেছে, ওদের অ্যাকশন, টেকনিক ও টেকটিক্যাল দিকগুলো আমরা দেখছি। অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ। পিচ টার্নিং হলে অ্যাকশন হয়ত বড় বিষয় নয়। তবে ফ্ল্যাট পিচে অ্যাকশন, বায়োমেকানিক্সই বড় বিষয় হয়ে ওঠে। রিপিটেবল অ্যাকশন থাকলে ভালো বল করা সম্ভব। আমরা ৩ ক্যামেরার এঙ্গেল থেকে সেটাই যাচাই করছি।'
পরে পাইপলাইনে থাকা স্পিনারদের নিয়ে মুশতাক বললেন, 'স্পিনারদের স্ট্রাকচার খুবই ভালো, পাইপলাইনে অনেক খেলোয়াড় আছে। আমরা খুবই খুশি এটা নিয়ে। এসব ক্যাম্প নিয়মিত হওয়া প্রয়োজন। প্রতি ৩ মাসে এমন ক্যাম্প দরকার। শুধু স্পিনারদেরই না, কোচদের নিয়েও কাজ করা উচিৎ। এলাইনমেন্ট, টেকনিক্যাল, টেকটিক্যাল দিকগুলো বোঝা উচিৎ তাহলে ওরাও ভালো স্পিনার গড়ে তুলতে পারবে।'
aliul / aliul
‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’
ভালো খেলতে মানসিক শক্তিও দরকার
রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ
বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ
৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক
কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি
প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার
এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’