ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৪:১৩

পৈত্রিক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে হলেও রবিন দাসের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। তবে নেতিবাচক এক বিষয়ে এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। এসেক্সের এই ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। যার জন্য ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে হাজির হতে বলা হয়েছে রবিনকে।

গত বছর আটক হওয়ার পর ছাড়া পান ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। এরপর চলতি বছরের জুলাইতে রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। এখন ইংলিশ ঘরোয়া প্রতিযোগিতা কাউন্টিতে তিনি ৯টি প্রথম শ্রেনি এবং ২৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ২১ জুলাই ওয়ান-ডে কাপে মাঠে নেমে ২৯ রান করেছিলেন রবিন, এর দুদিন পরই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এরপর থেকে তিনি আর দলের হয়ে খেলেননি।

৯ অক্টোবর রবিন দাসকে লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার কথা জানিয়ে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ওয়াল্টহ্যাম ফরেস্টের কুইন্স রোডের রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণ করার অভিযোগের পর তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই নারী আপাতত বিশেষজ্ঞ কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।’

এর আগে ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হয় রবিনের। তার বাবা মৃদুল কান্তি দাস সুনামগঞ্জের নাগরিক হওয়ার সুবাদে এর আগে বাংলাদেশি গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন। এমনকি ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচও খেলেছেন এই ডানহাতি ব্যাটার।  

এদিকে, রবিনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে যে, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ একজন পুরুষ খেলোয়াড় সম্প্রতি ক্লাবের কার্যক্রমের বাইরের একটি ঘটনার জেরে আদালতে হাজির হয়েছিলেন।’

এর আগে ২০১৭ সালে ওরচেস্টারশায়ারের সাবেক অলরাউন্ডার অ্যালেক্স হেপবার্নের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছিল। ২০১৯ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

aliul / aliul

‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ

৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক

কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন

নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি

প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’

নিরাপদে ফুটবল খেলার জন্য ফিলিস্তিনে দুটি মাঠ করেছে ফিফা