রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে একপ্রকার উপেক্ষিতই রয়ে গেছেন এন্দ্রিক। সেল্টা ভিগোর বিপক্ষে মাত্র ৪ মিনিটের জন্য বদলি হিসেবে মাঠে নামা ছাড়া আর কোনো সুযোগ পাননি তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
চলতি মৌসুমে তিনটি ম্যাচে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিককে। আর চোটের কারণে মিস করেছেন আরও চারটি ম্যাচ। অথচ ২০২৬ সালের শুরুতে লিঁওতে ধারে খেলার সময় ২১ ম্যাচে ৮টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই তরুণ।
ইউরোপে দক্ষিণ আমেরিকান তরুণ ফুটবলারদের এই অনিয়মিত খেলার সুযোগ পাওয়া নিয়ে নিজের ক্ষোভ চেপে রাখেননি ব্রাজিল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের মূল সমস্যা হলো তারা নিয়মিত খেলার সুযোগ পায় না। যার ফলে তাদের স্বাভাবিক উন্নতি থমকে যায়। শুধু এন্দ্রিক নয়, এস্তেভাওয়ের মতো উদীয়মান প্রতিভাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তারা ১৮ বা ১৯ বছর বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবে যোগ দিচ্ছে, কিন্তু খেলার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘নিয়মিত মাঠে নামতে না পারলে একজন ফুটবলারের বিকাশ ঘটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দলে অত্যন্ত সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভা রয়েছে। এন্দ্রিক ভবিষ্যতে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠবে, কিন্তু তার জন্য সবার আগে তাকে নিয়মিত খেলতে হবে।’
অনিয়মিত সুযোগ এবং রিয়াল মাদ্রিদে প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় চরম হতাশ এন্দ্রিকও। প্রথম দলের নিয়মিত ফুটবলের খোঁজে তিনি শীতকালীন দলবদলেই স্পেন ছাড়তে মুখিয়ে আছেন। এদিকে, গ্রীষ্মকালীন দলবদলে ব্যর্থ হওয়ার পর এবার জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধারে পেতে নতুন প্রস্তাব প্রস্তুত করছে ইতালিয়ান ক্লাব এসি মিলান ও রোমা।
aliul / aliul
‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’
ভালো খেলতে মানসিক শক্তিও দরকার
রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ
বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ
৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক
কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি
প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার
এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’