রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’
রিয়াল মাদ্রিদের খেলা দেখতে বসলে এখন আর স্বস্তি পান না কার্লোস আলকারাজ। প্রিয় ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ এই টেনিস তারকা মনে করেন, দলটিকে আরও বেশি আগ্রাসী ও গতিময় ফুটবল খেলতে হবে। হোসে মরিনিওর অধীনে মৌসুমের শুরুতে রিয়ালের ছন্দহীন পারফরম্যান্স নিয়ে এবার সরাসরিই নিজের অসন্তোষের কথা জানিয়েছেন আলকারাজ।
নতুন মৌসুমে রিয়ালের দায়িত্বে মরিনিওর দ্বিতীয় অধ্যায়ের শুরু হওয়ার অনুভুতিটা মিশ্র। কখনও দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না লস ব্লাঙ্কোস। রিয়াল বেতিস ও নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট হারানোর পর আরও চাপে পড়েছে দলটি। মেট্রোপলিতানোতে ২-১ গোলে হারের ম্যাচে রিয়ালের বেশ কিছু কৌশলগত দুর্বলতাও স্পষ্ট হয়ে ওঠে।
এরই মধ্যে শিরোপার দৌড়ে এগিয়ে গেছে বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রিয়ালের ব্যবধান দাঁড়িয়েছে ছয় পয়েন্টে।
লন্ডনে লেভার কাপের আগে স্ট্যাটস পারফর্মকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন আলকারাজ। ছোটবেলা থেকেই রিয়ালের সমর্থক এই টেনিস তারকা জানান, দলের ম্যাচ দেখতে গিয়ে এখন তার ভেতরেও অস্বস্তি কাজ করে।
আলকারাজ বলেন, ‘এই মুহূর্তে ম্যাচগুলো দেখতে আমার কষ্ট হচ্ছে, কারণ কখন কী হবে, তা আপনি কখনোই জানেন না। আমি বলব, আরও একটু বেশি তীব্রতা দরকার।’
রিয়ালের খেলোয়াড়দের ব্যক্তিগত সামর্থ্য নিয়ে অবশ্য কোনো প্রশ্ন তোলেননি আলকারাজ। বরং দলে থাকা তারকাদের প্রশংসা করেই তিনি মনে করেন, তাদের সম্মিলিত পারফরম্যান্সে আরও উন্নতির সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন,‘তারা রিয়াল মাদ্রিদ, দারুণ সব খেলোয়াড় আছে, প্রতিভারও কমতি নেই। কিন্তু এই মুহূর্তে আমি অন্য দলগুলোকে আরও ভালো করতে দেখছি। দল হিসেবে তারা আরও ভালো করতে পারে। কয়েকটি জায়গা তাদের ঠিকঠাক করে নিতে হবে।’
aliul / aliul
‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’
ভালো খেলতে মানসিক শক্তিও দরকার
রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ
বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ
৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক
কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি
প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার
এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’