‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলমান চক্রে এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে টাইগারদের। যে ম্যাচগুলো খেলে এখনো ফাইনালে পৌঁছানো সম্ভব বলেও মনে করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বললেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’
মুশতাক বিশ্বাস করেন বাংলাদেশ এখন যে কোনো দলকে হারাতে পারে, 'আল্লাহর রহমতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসই আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।'
'পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হারিয়েছি। এরপর যখন ওরা এখানে এলো, টার্নিং পিচ নয়, গ্রিন পিচে খেলেই ওদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচে বল স্পিন করাচ্ছে। হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। আর কোচ হিসেবে এই মাইন্ডসেট পরিবর্তন করাই আমাদের কাজ। এটার কৃতিত্ব নির্বাচক, কোচ, সব খেলোয়াড়ের, সব স্টেকহোল্ডারের। তারাই বিশ্বাস করে, আমরা এখন যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারি।'
দলের সবার প্রতি এবং সর্বোপরি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ মুশতাক, 'আমি খুবই খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটার কৃতিত্ব সবার- খেলোয়াড়, কোচ সবার। আমার একার নয়। সবাই একই পৃষ্ঠায় আছি। আমি যাদের নিয়ে কাজ করি তারা ম্যাচ জয়ের চেষ্টা করতে পারে যেকোনো মুহূর্ত থেকে। তাই যে কাউকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি।'
aliul / aliul
‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
রিয়ালের পারফরম্যান্স নিয়ে আলকারাজ, ‘ওদের খেলা দেখে কষ্ট পাচ্ছি’
ভালো খেলতে মানসিক শক্তিও দরকার
রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ
বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ
৩ ক্যামেরা নিয়ে স্পিনারদের বিশেষ অনুশীলন, খুশি মুশতাক
কাবাডিতে পদক হাতছাড়া, কোচ-খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি
প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার
এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়
‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’