গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দিবসটি পালিত হয়। দিবস ঘিরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয় এবং উপস্থিত অতিথিরা দিবসটির উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
দিবসটির গুরুত্ব তুলে ধরে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বী বলেন, 'প্রতি বছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয় এবারের প্রতিপাদ্যে পরিবেশের বার্তা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্মাসিস্টদের ক্ষমতায়নের জন্য জরুরি মাত্র ইন্ডাস্ট্রি বেসড না থাকা, হসপিটাল এবং কমিউনিটি ফার্মাসিস্টদের শক্তিশালী করা তাহলেই যেই এন্টিবায়োটিক রেসিস্টেন্স বা ড্রাগ ইরেশনাল ইউজ বন্ধ করা সম্ভব। স্বাস্থ্যখাতে উন্নতির জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন জরুরি।'
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, 'বাংলাদেশে নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কমিউনিটি ও হাসপাতাল—উভয় ক্ষেত্রেই রোগীকে সঠিক পরামর্শ ও ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।'
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা পারুল ভবিষ্যৎ ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বলেন, 'তোমরাই আগামী দিনের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফার্মাসিস্ট। তাই শুধু ভালো পেশাজীবী নয়, একজন ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তোলো। আসুন, জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করি।
এসময় অনুষ্ঠানে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত
যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত