নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল বিভাগীয় শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।
কর্মশালায় পবিপ্রবির শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক পোল্ট্রি খামারি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং খামার ব্যবস্থাপনায় খাদ্যের গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Aminur / Aminur
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত
যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু