সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। এই ঘটনায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের আটক রাখা গণমাধ্যমের কন্ঠরোধ এবং স্বাধীন সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা। একটি রাজনৈতিক দলের অনুমোদিত সভার সংবাদ সংগ্রহে যাওয়ায় আটক করার ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন।
উল্লেখ্য, আজ শনিবার রাজধানীর গুলিস্থানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। সেখান থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়ে বলেন, তানাহলে তার মুক্তির দাবিতে আন্দোলন করা ছাড়া বিকল্প পথ থাকবে না।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান