এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয় (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা লাইভস্টক এক্সটেনশন কোর্সের অংশ এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জ শাখায় পরিদর্শন করে শিক্ষার্থীরা।
পরিদর্শনে শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের সঙ্গে ফার্মাসিউটিক্যাল ও এগ্রিবিজনেস শিল্পের সমন্বয়, পশু চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন পণ্য এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে৷ শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক এমন শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
পরিদর্শনে অংশ নিয়ে ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাকসুদল ইসলাম বলেন, “ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসিআই তে এসে প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অনেক কাজে আসবে।”
পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভেটেরিনারি অনুষদের সহকারী অধ্যাপক ডা. সাবরিনা ফেরদৌসী জিসা। পরিদর্শন শেষে তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; তাদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভস্টক এক্সটেনশন বিষয়ের অংশ হিসেবে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের প্রাণিসম্পদ খাত, সংশ্লিষ্ট শিল্প এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করবে।”
পেশাগত জীবনে এসব পরিদর্শনের গুরুত্বপূর্ণ তুলে ধরে তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা আজ যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে লাগবে। আমরা চাই, তারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করে একজন দক্ষ ও দায়িত্বশীল ভেটেরিনারিয়ান হিসেবে নিজেদের গড়ে উঠুক।”
এমএসএম / এমএসএম
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা
পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত
যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক