শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের একটি ভবনের পেছন থেকে জানালার গ্রিল ও অ্যালুমিনিয়ামের পাত চুরির সময় এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে হাসপাতালের বি-ব্লকের পেছনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. শাহাদাৎ মিয়া (২৭)। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পদ্মা বর্তি গ্রামের মো. বাবুলের ছেলে।ডিএমএ পশ্চিম জোনের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বি-ব্লকের পেছনে জানালার গ্রিল খুলে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত আনসার সদস্যরা শাহাদাৎ মিয়াকে আটক করেন। পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।আটক ব্যক্তির কাছ থেকে একটি জানালার গ্রিল ও অ্যালুমিনিয়ামের পাত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আটককালে দায়িত্ব পালন করেন আনসার সদস্য মো. সজীব হোসেন (আইডি-৮৭৫০৬), এপিসি মো. মিজানুর হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ